ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মঞ্চ মাতিয়েও বিতর্কে জড়ালেন নেহা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / ২১৫৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্করের সম্প্রতি একটি কনসার্টে পারফরম্যান্স সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কেউ এটিকে ‘সাহসী’ হিসেবে দেখছেন, আবার কেউ ‘সস্তা জনপ্রিয়তা’ পাওয়ার চেষ্টা বলে সমালোচনা করেছেন।

ভিডিওতে দেখা যায়, লেপার্ড প্রিন্টের আঁটসাঁট পোশাকে নেহা গান পরিবেশন করতে করতে একটি পানির বোতল নিজেই শরীরে ঢেলে দেন। এই কোরিওগ্রাফি দ্রুত টিকটক ও ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে এবং এক কোটির বেশি মানুষ ভিডিওটি দেখেছেন।

নেটিজেনদের একাংশ মনে করছেন, নেহা গানের চেয়ে শরীরী প্রদর্শনকে বেশি গুরুত্ব দিয়েছেন। একজন লিখেছেন, “সুরের রানি থেকে এমন পর্যায়ে নেমে আসা দুঃখজনক।” অন্যরা বলছেন, ভাইরাল হওয়ার নেশায় নেহা নিজের ব্যক্তিত্ব নষ্ট করছেন।

তবে নেহার ভক্তরা এসময়ও তার পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, এটি কেবল মঞ্চের উন্মাদনা এবং আন্তর্জাতিক মানের পরিবেশনার অংশ। উল্লেখযোগ্য, এর আগে নেহা মঞ্চে বেলি ড্যান্স করে সমালোচনার মুখে পড়লেও তিনি তা গুরুত্ব দেননি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মঞ্চ মাতিয়েও বিতর্কে জড়ালেন নেহা

আপডেট সময় : ০২:৪৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫