৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষককে চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে ইসি
- আপডেট সময় : ০৬:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৮ বার পড়া হয়েছে
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্তভাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা সোমবার (৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর, জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল ইসি। সংস্থাগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ বা আপত্তি থাকলে তা ২০ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জমা দিতে বলা হয়েছিল। অভিযোগের সঙ্গে সহায়ক প্রমাণও জমা দিতে হবে।
দাবি-আপত্তি নিষ্পত্তির পর প্রথম ধাপে ৬৬টি সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়, যার নিবন্ধনকাল ৬ নভেম্বর ২০২৫ থেকে ৫ নভেম্বর ২০৩০ পর্যন্ত।
দ্বিতীয় ধাপে আরও ১৫টি সংস্থাকে অনুমোদন দেওয়া হয়, যাদের নিবন্ধন ৪ ডিসেম্বর ২০২৫ থেকে ৩ ডিসেম্বর ২০৩০ পর্যন্ত পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে।
ইসি জানিয়েছে, পূর্ববর্তী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর ধারা ১৬ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে।


























