শিরোনাম ::
দাউদকান্দিতে বাখরাবাদ গ্যাসের বিশেষ উচ্ছেদ অভিযান।
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ২০৭৪ বার পড়া হয়েছে
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) এরিয়া বিতরণ কার্যালয়, গৌরীপুরের উদ্যোগে গতকাল কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে ৭৯টি অবৈধ বার্নার স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয় এবং ৭টি রাইজার কেটে ফেলা হয়। পাশাপাশি আবাসিক গ্যাস সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগে ২টি এবং অনুমোদনের বেশি বার্নার ব্যবহারের কারণে আরও ২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ সময় অবৈধ সংযোগ থেকে প্রায় ১০০ ফুট এমএস পাইপ ও ১০টি রেগুলেটর জব্দ করা হয়। অবৈধভাবে গ্যাস গ্রহণ ও ব্যবহার করায় ৪ জনকে ১০ হাজার টাকা করে এবং ২ জনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ট্যাগস :






















