ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার-ঢাকা রুটে স্লিপার বাস দুর্ঘটনা, এক যুবক নিহত।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ২১০২ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় যাত্রীবাহী স্লিপার বাসের ধাক্কায় পিকআপভ্যানে থাকা আব্দুল জব্বার নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় স্লিপার বাসের অন্তত ১৪ যাত্রী আহত হয়েছেন।

নিহত আব্দুল জব্বার লালমনিহাটের মরণখা গ্রামের ফজলে হকের ছেলে এবং পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন। আহতদের মধ্যে রয়েছেন শরীফ (২৮), ইমরান হোসেন (৩৬), শান্তা ইসলাম (২৯), ফাহিম (২৬)সহ আরও ১০ জন।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন জানান, ফিডার সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় কক্সবাজারগামী একে ট্রাভেলস স্লিপার বাস পিকআপভ্যানের সঙ্গে ধাক্কা খেল। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপে থাকা আব্দুল জব্বার নিহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে; আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

কক্সবাজার-ঢাকা রুটে স্লিপার বাস দুর্ঘটনা, এক যুবক নিহত।

আপডেট সময় : ০২:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫