ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্কুল থেকে ফেরার পথে ৬ বছরের শিশুকে ধর্ষণ, যুবককে গণপিটুনি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে ছয় বছর বয়সী এক শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক মিঠুন মজুমদারকে স্থানীয়রা আটক করে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল শিশুটি। পথে প্রতিবেশী কাঠমিস্ত্রি মিঠুন তাকে কৌশলে নিজের ঘরে নিয়ে যায় এবং সেখানে নির্যাতন চালায় বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। পরে অসুস্থ অবস্থায় শিশুটিকে বাড়ি পাঠালে সে ঘটনাটি জানায়। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়; পরে অবস্থার অবনতি হলে রাতেই জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

মঙ্গলবার দুপুরে শিশুটির চিকিৎসাবিষয়ক সব পরীক্ষার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরিবার অভিযোগ করেছে, মিঠুন একাধিকবার শিশুটিকে নির্যাতন করেছে এবং এর আগেও এলাকায় একই ধরনের ঘটনার সঙ্গে তার নাম জড়িয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনার ব্যাপারে মামলা নেওয়া হয়েছে। মিঠুনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

স্কুল থেকে ফেরার পথে ৬ বছরের শিশুকে ধর্ষণ, যুবককে গণপিটুনি

আপডেট সময় : ০৫:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫