ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাড়িতে ঢুকে সাংবাদিককে হাতুড়ি দিয়ে আঘাত কনস্টেবলের

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ২১০১ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

বরিশাল নগরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আমানতগঞ্জ ফাঁড়ির কনস্টেবল নাভিদ আনজুমের বিরুদ্ধে এক সাংবাদিককে বাসায় ঢুকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত এশিয়ান টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও ভুক্তভোগীর বরাতে জানা গেছে, সোমবার (৮ ডিসেম্বর) রাতের দিকে বরিশাল নগরের গোড়াচাঁদ দাস রোডে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। হামলায় আহত সাংবাদিককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিরোজ মোস্তফা জানিয়েছেন, আগে পরিচয়ের সূত্রে নাভিদ তার অফিসে আসতেন। পরে তিনি জানতে পারেন, ওই পুলিশ সদস্য মাদক ও অনলাইন ক্যাসিনো চক্রের সঙ্গে জড়িত। এরপর থেকে এড়িয়ে চলায় ক্ষিপ্ত হয়ে নাভিদ নানা অকারণ ঝামেলা সৃষ্টি করতেন এবং ই-মেইল হ্যাকের অভিযোগ তোলেন। সোমবার রাতে তিনি বাসায় ঢুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন এবং রুমে তালা দিয়ে পালিয়ে যান।

হামলার পর ৯৯৯ হেল্পলাইনের মাধ্যমে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। অপরদিকে অভিযুক্ত কনস্টেবলকে পুলিশ হেফাজতে নিয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানিয়েছেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সুস্থ হয়ে ফিরে সাংবাদিক ফিরোজ মোস্তফা হামলার ঘটনায় মামলা দায়ের করার ইচ্ছা প্রকাশ করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাড়িতে ঢুকে সাংবাদিককে হাতুড়ি দিয়ে আঘাত কনস্টেবলের

আপডেট সময় : ০৬:৫২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫