ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রযুক্তির অপব্যবহারে নারীদের প্রতি হেনস্তা ও ভিন্নমতের দমন উদ্বেগজনক: জামায়াত আমির

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৪৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ২১১৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নমতের প্রতি আক্রমণ, নারীদের সম্মানহানি এবং প্রযুক্তি ও এআই-এর অপব্যবহার করে মানুষকে হেনস্তার প্রবণতাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে তিনি লিখেছেন, বর্তমান সময়ে এসব অশালীন আচরণ আমাদের নৈতিক মূল্যবোধের জন্য বড়ো চ্যালেঞ্জ। বিশেষ করে কেউ ধর্মীয় পরিচয় বহন করে এমন আচরণ করলে তা সমাজের জন্য আরও ক্ষতিকর।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক বা মতপার্থক্য মানেই শত্রুতা নয়। ইসলাম শিক্ষা দিয়েছে, “মুমিন কখনো কটূক্তিকারী বা অভিশাপকারী হতে পারে না” (তিরমিজি)। পবিত্র কোরআনও নির্দেশ দেয়, মানুষের সঙ্গে সদ্ভাষায় কথা বলার এবং একে অপরকে উপহাস না করার। ভিন্নমতকে যুক্তি ও ভদ্রতার সঙ্গে মোকাবিলা করা প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য। গালিগালাজ বা চরিত্রহনন কোনো মুসলমানের বা কোনো সভ্য নাগরিকের হাতিয়ার হতে পারে না।

তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, “আসুন, অনলাইনেও আমরা আমাদের ঈমান ও মর্যাদা রক্ষা করি। প্রতিটি শব্দই মহান আল্লাহর কাছে সংরক্ষিত। ঘৃণা নয়—যুক্তি ও শালীনতায় সমাজ গড়ি।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

প্রযুক্তির অপব্যবহারে নারীদের প্রতি হেনস্তা ও ভিন্নমতের দমন উদ্বেগজনক: জামায়াত আমির

আপডেট সময় : ০৪:৪৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫