ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ২১২৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি — স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম — পদত্যাগ করেছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানা গেছে।

এর আগে বিকেলে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব নির্বাচনে অংশগ্রহণের কথা নিশ্চিত করলেও, তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন কি না, সে বিষয়ে সরাসরি মন্তব্য করেননি। তিনি বলেন, “আমার পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে। আমাকে উপরের নির্দেশনা মেনে চলতে হয়। তাই এ বিষয়ে আর বিস্তারিত বলা সম্ভব নয়।”

আসিফ মাহমুদ আগে শ্রম মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। গত বছরের নভেম্বর মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর তিনি স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দুটির দায়িত্ব পালন করেছেন।

মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন। গত বছরের ২৮ আগস্ট নিয়োগ পেয়ে ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। প্রথমে তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি, পরে নাহিদ ইসলাম পদত্যাগের পর তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দায়িত্ব পান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন।

আপডেট সময় : ০৬:২৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫