ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইমরান খান ও তাঁর দলের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার প্রস্তাব পাস।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

ফোইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রাজনীতিতে নিষিদ্ধ করার প্রস্তাব পাস করেছে পাঞ্জাব অ্যাসেম্বলি। প্রস্তাবে অভিযোগ করা হয়েছে, ইমরান খান রাষ্ট্রবিরোধী মন্তব্য করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। প্রস্তাবটি পিটিআই এমপিদের বয়কটের কারণে তাদের অনুপস্থিতিতে অনুমোদিত হয়েছে।

সম্প্রতি পাকিস্তানের সেনাবাহিনী প্রধানের মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী ইমরানকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেন। জবাবে পিটিআই এই মন্তব্যকে অযৌক্তিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে অভিহিত করেছে।

অন্যদিকে, ইমরান খানের বোন আলেমা খান আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান ধর্মঘট শুরু করেছেন। তারা অভিযোগ করেছেন, ইমরান নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা পাচ্ছেন না এবং মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। শেষ সাক্ষাৎও মাত্র ২০ মিনিটের জন্য অনুমোদিত হয়েছিল।

পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান জানিয়েছেন, ইমরান খান কখনও ‘মাইনাস’ হতে পারেন না এবং এখনও পাকিস্তানের একটি প্রধান রাজনৈতিক শক্তির নেতা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইমরান খান ও তাঁর দলের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার প্রস্তাব পাস।

আপডেট সময় : ০৬:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫