ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

পুলিশি নিরাপত্তা নিয়ে সচিবালয় ত্যাগ অর্থ উপদেষ্টার।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ২১০৬ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

সচিবালয়ে ছয় ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার পর অবশেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেন।

অবস্থানকালে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা তার দরজার সামনে অবস্থান গ্রহণ করে ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’ বাস্তবায়নের দাবিতে তাকে আটকে রেখেছিলেন। দুপুর ২টা থেকে শুরু হওয়া এই অবরুদ্ধ অবস্থা সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্ত অব্যাহত ছিল বলে নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম। আন্দোলনকারীরা এই সময়ে হ্যান্ড মাইক ব্যবহার করে বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ‘ভুয়া ভুয়া’ শ্লোগানও ছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উপদেষ্টাকে মুক্ত করতে রাত ৮টার কিছু আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট মন্ত্রণালয়ে প্রবেশ করে। আন্দোলনকারীরা পুলিশকে ছত্রভঙ্গ করতে বাঁশি বাজানোর চেষ্টা করলে ধস্তাধস্তিও হয়। উত্তেজনার মধ্যেই রাত ৮টা ১২ মিনিটে উপদেষ্টাকে পুলিশি নিরাপত্তার মধ্যে বের করা হয়।

উল্লেখ্য, সরকার সচিবালয়ে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পুলিশি নিরাপত্তা নিয়ে সচিবালয় ত্যাগ অর্থ উপদেষ্টার।

আপডেট সময় : ০৮:৪৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫