শিরোনাম ::
বাংলাদেশ খেলাফত আন্দোলন ১০০ আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে।
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০১:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ২১২৫ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। পর্যায়ক্রমে বাকি আসনগুলোর প্রার্থীর নামও প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে লালবাগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হাক্কানী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এ সময় বক্তারা জানান, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে সমঝোতার মাধ্যমে ৮টি দল যৌথভাবে কাজ করছে, যার মধ্যে খেলাফত আন্দোলনও রয়েছে। যদি ৮ দলীয় সমঝোতার ভিত্তিতে ওয়ান-বক্স ফর্মুলায় নির্বাচন হয়, খেলাফত আন্দোলন সেই জোটের সঙ্গে অংশ নেবে। অন্যথায় তারা নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে।
ট্যাগস :




























