ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

নারীদের ঝাড়ুমিছিল কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে এই মিছিল বের করা হয়। মিছিলটি মনোনয়নপ্রত্যাশী রেজাউল করিম খান চুন্নুর রাজনৈতিক কার্যালয় থেকে শুরু হয়ে শহরের কালীবাড়ি, আখড়াবাজার, ঈশা খাঁ রোড, রথখোলা ও গৌরাঙ্গবাজার হয়ে পুনরায় স্টেশন রোডে এসে শেষ হয়। এতে দুই শতাধিক নারী সমর্থক অংশ নেন।

এর আগে ৪ ডিসেম্বর কিশোরগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। তবে মনোনয়নবঞ্চিত রেজাউল করিম খান চুন্নুসহ প্রভাবশালী বিএনপি নেতারা তাকে অযোগ্য দাবি করে পরিবর্তনের আন্দোলন শুরু করেন। ৬ ডিসেম্বর থেকে তারা মিছিল, মিটিং, সমাবেশ ও অবরোধসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছেন। আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম এবং মো. রুহুল হোসাইন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নারীদের ঝাড়ুমিছিল কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে।

আপডেট সময় : ০৩:১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫