ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে ভারী ঝড় ও বৃষ্টিপাত, বন্যার সম্ভাব্য সতর্কতা জারি।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

সৌদি আরবের মরুভূমি আবহাওয়ায় দেশটির বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দফতর (এনসিএম) সতর্ক করেছে, পরিস্থিতি দ্রুত না বদলালে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গালফ নিউজ জানায়, মক্কা, মদিনা, কাসিম, রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ ও উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় মাঝারি থেকে ভারী ঝড়-বৃষ্টি হচ্ছে। এই সময়ে শিলাবৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।

এছাড়া হাইল, তাবুক, আল জৌফের কিছু অংশ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় মৃদু থেকে মাঝারি বর্ষণ চলছে, সঙ্গে দেখা দিচ্ছে ব্যাপক কুয়াশাও।

এনসিএমের তথ্য অনুযায়ী, লোহিত সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ সৌদি আরবের এই আবহাওয়ার জন্য দায়ী। লোহিত সাগর থেকে ১৮ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস দেশটির বিভিন্ন এলাকায় প্রবাহিত হচ্ছে, যা ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

পারস্য উপসাগরেও ঝড়ো আবহাওয়া সৃষ্টি হয়েছে। সেখান থেকে দক্ষিণাঞ্চলে ১০ থেকে ৩৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে, যা ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সৌদি আরবে ভারী ঝড় ও বৃষ্টিপাত, বন্যার সম্ভাব্য সতর্কতা জারি।

আপডেট সময় : ০৩:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫