ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সভায় পাকিস্তান আফগানিস্তানকে সতর্কবার্তা দিয়েছে।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৪৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

পাকিস্তান আবারো হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন সরকারের প্রতি। দেশটি বলেছে, কাবুল যদি আফগান ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে ইসলামাবাদ তার নাগরিক ও সীমানার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ গ্রহণ করবে। খবর জিও নিউজের।

বুধবার (১০ ডিসেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এই হুঁশিয়ারি দেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ। তিনি বলেন, আফগানিস্তান আবারও সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের সহযোগীদের জন্য ‘নিরাপদ আশ্রয়’ হয়ে উঠেছে, যা প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে পাকিস্তানসহ অঞ্চলের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে।

রাষ্ট্রদূত আরও বলেন, তালেবানদের অবশ্যই তাদের ভূখণ্ডে ঘাঁটি গাড়া সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যাচাইযোগ্য ব্যবস্থা নিতে হবে। তিনি আইএস, আল-কায়েদা, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), পূর্ব তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট, বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং মাজিদ ব্রিগেডের মতো সংগঠনগুলোর নাম উল্লেখ করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে টিটিপি পাকিস্তানে তীব্র সহিংসতা চালাচ্ছে। পাকিস্তান অভিযোগ করেছে, আফগানিস্তানের তালেবানরা তাদের মাটিকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করতে দিচ্ছে। তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করেছে।

উভয় দেশের উত্তেজনা বাড়ার এক প্রেক্ষাপট হলো ২০২৫ সালের ৯ অক্টোবর কাবুলে ড্রোন হামলা। এর পর সীমান্ত সংঘাত শুরু হয়, কয়েক ডজন মানুষ নিহত হন। ইসলামাবাদ সীমান্ত ক্রসিং বন্ধ করে বাণিজ্য ও সরবরাহও প্রভাবিত হয়। ১৯ অক্টোবর কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়, যা এখনও বহাল আছে, যদিও ইস্তাম্বুলে কয়েকটি বৈঠক কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জাতিসংঘের সভায় পাকিস্তান আফগানিস্তানকে সতর্কবার্তা দিয়েছে।

আপডেট সময় : ০৩:৪৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫