ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে ৬ বছরের শিশুর ধর্ষণ: আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ২১০৪ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

মাদারীপুরের শিবচরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি করে স্থানীয়রা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে সরকারি বরহামগঞ্জ কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সড়ক ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তের শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন হাজী শরীয়তউল্লাহ (রহ.) সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য নজরুল ইসলাম, শিবচর উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. মুজাহিদ, মাদারীপুর সরকারি কলেজের ছাত্র প্রতিনিধি আল আমিন এবং সরকারি বরহামগঞ্জ কলেজের শিক্ষার্থী হিমেল, ফাহিম ও আকাশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে শিশুটি শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা এলাকার বিষ্ণু মজুমদারের ছেলে মিঠুন মজুমদারের হাতে ধর্ষণের শিকার হয়। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনা জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত মিঠুনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। শিগগিরই অভিযোগপত্র দাখিল করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মাদারীপুরে ৬ বছরের শিশুর ধর্ষণ: আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০৪:০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫