ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তফসিলের পর আইন অমান্য করলে ব্যবস্থা: ইসি সচিব

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ২১০৫ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো যদি নির্বাচন সংক্রান্ত আইন ও বিধি অমান্য করে, তবে কমিশন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।

ইসি সচিব জানান, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়গুলো আমরা নজরদারি করবো। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও প্রয়োজন। আশা করছি তারা আমাদের সহায়তা করবে।’

তিনি আরও জানান, সরকারি চাকরিজীবী যারা নির্বাচনে দায়িত্বে থাকবেন বা আইনি হেফাজতে থাকবেন, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এদের নিবন্ধনের জন্য একটি অ্যাপ তৈরি করা হয়েছে, যা গুগল প্লে স্টোর ও অ্যাপলে ডাউনলোড করা যাবে। তফসিল ঘোষণার পর থেকে নিবন্ধন শুরু হবে। পোলিং অফিসারদের নিবন্ধন ১৬-১৭ ডিসেম্বর এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধন ২১-২৫ ডিসেম্বরের মধ্যে করা যাবে।

আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০টি আসনের তফসিল ঘোষণা করা হবে। তবে গাজীপুর ও বাগেরহাটের সীমানা আদালতের নির্দেশ অনুযায়ী সংশোধন করা হচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও অন্যান্য বেসরকারি গণমাধ্যমে তফসিল ঘোষণা করবেন।

তফসিলে নির্বাচনের তারিখ, মনোনয়নপত্র উত্তোলন, জমা ও প্রত্যাহারের সময়সীমাসহ প্রার্থীদের আচরণবিধি, ভোটারদের জন্য নির্দেশনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশিত হবে।

এদিকে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

তফসিলের পর আইন অমান্য করলে ব্যবস্থা: ইসি সচিব

আপডেট সময় : ০৫:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫