শিরোনাম ::
সূত্রাপুরে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ীর মৃত্যু
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৬:০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ২১৩৫ বার পড়া হয়েছে
রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর শ্যামবাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আব্দুর রহমান (৫৫) নিহত হয়েছেন।
তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে এই গুলির ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা গুলিবিদ্ধ আব্দুর রহমানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ট্যাগস :






















