ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

সিইসি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় পূর্বে রেকর্ড করা ভাষণে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সাধারণত বিটিভি ও বেতারে জাতির উদ্দেশে এসব তফসিলের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল একসঙ্গে ঘোষণা করা হলো।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করা হয়। রেকর্ডের আগে তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেন এবং জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি এই প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

সিইসি মঙ্গলবার (৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভূমিকা পালনের জন্য মাঠ পর্যায়ে ৩০০ জন বিচারকের সহযোগিতা চাওয়া হয়েছে এবং প্রধান বিচারপতি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এবারের সংসদ নির্বাচনে প্রায় ১৩ কোটি ভোটার অংশ নেবেন। এ জন্য ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হওয়ায় ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে এবং সময় সাশ্রয় করতে একক কক্ষে দুটি গোপন বুথ রাখা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

আপডেট সময় : ০৬:২১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫