ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ জন ক্রু আটক

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৪৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ২১২৭ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ওমান উপসাগরে অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। শনিবার (১৩ ডিসেম্বর) ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।

প্রতিবেদনে বলা হয়, জব্দ করা জাহাজটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট ১৮ জন ক্রু সদস্য রয়েছেন।

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, ওমান সাগরের উপকূলে অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ লিটার চোরাচালান করা ডিজেল বহনকারী ওই ট্যাংকারটি আটক করা হয়। অভিযানকালে দেখা যায়, জাহাজটি তার সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল।

ইরানি বাহিনী এর আগেও উপসাগরীয় অঞ্চলে অবৈধ জ্বালানি পরিবহনের অভিযোগে একাধিক জাহাজ জব্দ করেছে। ইরানে জ্বালানির খুচরা মূল্য বিশ্বে তুলনামূলকভাবে কম হওয়ায়, তা অন্য দেশে পাচার করা অত্যন্ত লাভজনক বলে মনে করা হয়।

এর আগে গত মাসেও অননুমোদিত কার্গো বহনের অভিযোগে উপসাগরীয় জলসীমা থেকে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছিল ইরান। সে সময় দেশটির পক্ষ থেকে জানানো হয়, ওই পদক্ষেপ কোনো দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক ছিল না।

সাম্প্রতিক এই ট্যাংকার জব্দের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন এর দুই দিন আগেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ আটক করে। পাশাপাশি গত নভেম্বর মাসে ভারত মহাসাগরে চীন থেকে ইরানগামী একটি মালবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অভিযান চালায় বলেও সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ জন ক্রু আটক

আপডেট সময় : ১২:৪৬:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫