ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন যুবকের বাড়ির ঠিকানা জানা গেছে।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ২১১০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে মাথায় গুলির ঘটনায় সন্দেহভাজন হিসেবে ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের পরিচয় পাওয়া গেছে। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে, কেশবপুর কলেজসংলগ্ন এলাকায়। তার পিতার নাম হুমায়ুন কবির।

জানা গেছে, ফয়সাল করিম মাসুদ ঢাকার আদাবর থানাধীন পিসি কালচার হাউজিং সোসাইটির (বাসা নম্বর–৪১, রোড নম্বর–০৯) একটি বাসায় বসবাস করতেন। তার বিরুদ্ধে আদাবর থানায় মামলা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ফয়সাল করিম মাসুদের পিসিআর রিপোর্টের তথ্য ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গুলির ঘটনায় অভিযুক্তের বাড়ি বাউফলে—এ তথ্য প্রকাশ্যে আসার পর এলাকায় মানুষের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন যুবকের বাড়ির ঠিকানা জানা গেছে।

আপডেট সময় : ০১:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫