ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের টার্গেট ৫০ প্রার্থী, প্রথম শিকার হাদি: রাশেদ খান

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ২০৭৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ৫০ জন প্রার্থীকে লক্ষ্য করা হয়েছে। তার মধ্যে প্রথম শিকার হলেন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

শনিবার (১৩ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালে ওসমান হাদিকে দেখতে গিয়ে রাশেদ খান এ কথা জানান। তিনি আরও বলেন, “নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে যথাযথ ব্যবস্থা না নিলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হবে।”

চিকিৎসকরা জানান, গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওসমান হাদিকে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে, এবং বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

পুলিশের ব্যাখ্যা অনুযায়ী, এদিন দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আওয়ামী লীগের টার্গেট ৫০ প্রার্থী, প্রথম শিকার হাদি: রাশেদ খান

আপডেট সময় : ০২:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫