ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

হাদি হামলাকারীদের তথ্য দিলে মিলবে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ২১১৬ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিলে সরকার ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোর কমিটির জরুরি বৈঠক শেষে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ওসমান হাদি বর্তমানে ক্রিটিক্যাল কনডিশনে আছেন। সকলকে তার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, জুলাই সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৈঠকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিসহ জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, সাম্প্রতিক হামলাগুলো জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে করা হয়েছে। অন্তর্বর্তী সরকার এই ধরনের হামলা কঠোরভাবে দমন করবে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারের অভিযান চলমান রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অবিলম্বে চালু করা হয়েছে।

জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের অস্ত্র ফেরত দেওয়া হবে। চাইলে তারা ব্যক্তিগত অস্ত্রও রাখতে পারবে। নিরাপত্তা জোরদারে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে তিনি আশ্বাস দেন, তার নিরাপত্তা সংক্রান্ত কোনো শঙ্কা নেই এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হাদি হামলাকারীদের তথ্য দিলে মিলবে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৩:১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫