ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত করতে এক মহল ভারতের বসে পরিকল্পনা করছে।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৬ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অভিযোগ করেছেন, নির্বাচনকে ব্যাহত করতে একটি মহল ভারতে বসে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, “যারা জনগণকে নির্বিচারে হত্যার মাধ্যমে ভয় সৃষ্টি করেছে, যারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে অবমূল্যায়ন করে—এ ধরনের বিষয়ে সজাগ থাকা জরুরি।”

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের পর তিনি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, “নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচনকে ব্যাহত করতে চাওয়া পক্ষের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সহসভাপতি জিয়াউল হক শাহীন, শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত করতে এক মহল ভারতের বসে পরিকল্পনা করছে।

আপডেট সময় : ০৪:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫