ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

অপারেশন ‘ডেভিল হান্ট’-এর ফেজ টু অবিলম্বে শুরু, এমপি প্রার্থীদের জন্য অস্ত্রের লাইসেন্স অনুমোদন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ২১৩৯ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সন্ত্রাসী কার্যক্রম দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার ত্বরান্বিত করতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ চালু করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা চাইলে তাদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে।

শনিবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “এই হামলা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস। সরকার এবং আইন-শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই এ ধরনের অপচেষ্টা বরদাস্ত করবে না।”

হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি এবং বলেন, “অনতিবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”

নির্বাচনী প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, “প্রার্থীরা যদি অস্ত্র চান, তাদের লাইসেন্স দেওয়া হবে। এছাড়া সরকারের কাছে জমা থাকা অস্ত্রও ফেরত দেওয়া হবে।”

এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানের সময় সম্মুখ সারিতে থাকা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের কথা উল্লেখ করে তিনি জানান, এ অভিযানকে আরও জোরদার করতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’ কার্যক্রম শুরু হয়েছে।

বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

অপারেশন ‘ডেভিল হান্ট’-এর ফেজ টু অবিলম্বে শুরু, এমপি প্রার্থীদের জন্য অস্ত্রের লাইসেন্স অনুমোদন

আপডেট সময় : ০৪:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫