ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে দুই সন্ত্রাসী গ্রেফতার, উদ্ধার ৫টি আগ্নেয়াস্ত্র

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার বশিকপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে আলাউদ্দিন বরকত (৪০) এবং লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে পারভেজ হোসেন (৩৫)।

সেনাবাহিনী সূত্র জানায়, আলাউদ্দিন বরকতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ ১৭-১৮টি মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে শনিবার ভোরে বিরাহীমপুর গ্রামে আলাউদ্দিন বরকতের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানে বরকত ও পারভেজকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, চারটি দেশীয় এলজি, ১৬ রাউন্ড এলজির গুলি এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ওই বাসা থেকে আরও তিনজন পালিয়ে যান। তারা হলেন— বিরাহীমপুর গ্রামের শাহ আলমের ছেলে জোবায়ের হোসেন শান্ত, মমতাজের ছেলে ইকবাল এবং কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। পালিয়ে যাওয়া এসব ব্যক্তির বিরুদ্ধেও বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, ‘নিয়মিত সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে বশিকপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এতে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’ তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

লক্ষ্মীপুরে দুই সন্ত্রাসী গ্রেফতার, উদ্ধার ৫টি আগ্নেয়াস্ত্র

আপডেট সময় : ০৬:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫