ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৪৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯২ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম নগর ও জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ৪২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে গত শুক্রবার চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা অফিস আদেশ জারি করেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক জানান, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনী পরিবেশ বজায় রাখতে ভোটার, প্রার্থী ও সংশ্লিষ্ট সবাইকে আচরণবিধি মানতে বাধ্য করতেই দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। তারা গত শুক্রবার থেকেই দায়িত্ব পালন শুরু করেছেন, যা চলবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের পর আরও দুই দিন।

প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের ১৬টি থানা এলাকায় ১২ জন এবং জেলার ১৫টি উপজেলায় ৩০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চট্টগ্রামে ৪২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে

আপডেট সময় : ০৬:৪৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫