ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি হয়নি, পরিস্থিতি ভালো হলে বিদেশে নেওয়া হবে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ২১৬০ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। পরিস্থিতির উন্নতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আজ রোববার সকালে এসব তথ্য জানান। তিনি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির পাশেই অবস্থান করছেন।

রোববার সকাল ১০টার দিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসকেরা তাঁকে অন্তত ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা বলেছেন। এই সময়সীমা আগামীকাল সোমবার রাতে শেষ হওয়ার কথা।

আবদুল্লাহ আল জাবের বলেন, “ওসমান হাদি এখনো ডিপ কোমাতেই রয়েছেন। শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। তবে ইন্টারনাল রেসপন্স পাওয়া যাচ্ছে।”

তিনি আরও জানান, ওসমান হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে তাঁর পরিবার ও ইনকিলাব মঞ্চ যৌথভাবে পরিকল্পনা করছে। তবে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তাঁর শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে। চিকিৎসকদের অনুমতি ও অবস্থার উন্নতি হলে তবেই তাঁকে বিদেশে নেওয়া হবে।

গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হওয়ার পরপরই ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সে সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, একটি গুলি ওসমান হাদির কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়। নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকেরা তাঁর প্রাথমিক অস্ত্রোপচার করেন।

পরে সেদিন সন্ধ্যায় তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। একই হাসপাতালে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও চিকিৎসাধীন রয়েছেন।

খালেদা জিয়া ও ওসমান হাদির খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালের সামনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করছেন। তাঁদের অনেকেই দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন।

জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা ওসমান হাদি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন এবং পতিত আওয়ামী লীগ ও ভারতের বিরুদ্ধে সরব অবস্থান নেন। কোনো রাজনৈতিক দলে যোগ না দিয়ে তিনি ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিনই তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।

ওসমান হাদির ওপর হামলার জন্য তাঁর সমর্থকেরা পতিত আওয়ামী লীগকে দায়ী করছেন। অন্তর্বর্তী সরকার এই হামলাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল এ ঘটনার নিন্দা জানিয়ে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলার অঙ্গীকার করেছে।

এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী হিসেবে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামের একজনকে চিহ্নিত করার কথা জানিয়েছে পুলিশ। হামলাকারীর বিষয়ে তথ্য দিতে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয়েছে এবং এর মালিককে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি হয়নি, পরিস্থিতি ভালো হলে বিদেশে নেওয়া হবে

আপডেট সময় : ০১:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫