ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

ইসরাইলের সম্ভাব্য নতুন হামলার আশঙ্কা, পূর্ণ প্রস্তুতিতে ইরানের সশস্ত্র বাহিনী: পররাষ্ট্রমন্ত্রী

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:১৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯১ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ইসরাইল আবারও ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ইরান যুদ্ধ চায় না; বরং কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দেয়। তবে এর অর্থ এই নয় যে, সম্ভাব্য হুমকি উপেক্ষা করা হবে। দেশের সশস্ত্র বাহিনী ও জনগণ যেকোনো পরিস্থিতিতে দেশ রক্ষায় প্রস্তুত রয়েছে।

ইসরাইলের সঙ্গে জুনে হওয়া ১২ দিনের যুদ্ধ এবং চলমান উত্তেজনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, নতুন করে ইসরাইলি হামলার আশঙ্কা মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। তার ভাষায়, ‘আমরা শুনছি, ইসরাইল সরকার আবার হামলা চালাতে পারে। মনে হচ্ছে তারা এখন মানসিক যুদ্ধে ব্যস্ত এবং ইরানে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, যা একটি বৃহত্তর যুদ্ধপরিকল্পনার অংশ হতে পারে।’

যুদ্ধের বিরুদ্ধে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে আরাঘচি বলেন, বোমাবর্ষণ করে ভবন বা অবকাঠামো ধ্বংস করা সম্ভব হলেও প্রযুক্তি কিংবা মানুষের জ্ঞান ধ্বংস করা যায় না। সামরিক শক্তি দিয়ে কোনো জাতির মনোবল ভেঙে দেওয়া অসম্ভব।

ইরানের ওপর দীর্ঘদিন ধরে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে তিনি বলেন, চাপ প্রয়োগ করে কোনো সমস্যার সমাধান হয়নি। বহু বছর ধরে নিষেধাজ্ঞা চললেও তাতে কোনো ইতিবাচক ফল আসেনি। আলোচনার ও কূটনীতির পথই একমাত্র কার্যকর সমাধান।

যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অনাস্থার কথাও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরান ওয়াশিংটনকে সৎ ও আন্তরিক আলোচনাকারী হিসেবে বিবেচনা করে না। যুক্তরাষ্ট্রের ওপর পুরোপুরি বিশ্বাস করা যায় না। তবে সে কারণেই কূটনীতির পথ পরিহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ইসরাইলের সম্ভাব্য নতুন হামলার আশঙ্কা, পূর্ণ প্রস্তুতিতে ইরানের সশস্ত্র বাহিনী: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০১:১৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫