হামাস নিশ্চিত করল ইসরায়েলের হামলায় সিনিয়র কমান্ডারের মৃত্যু
- আপডেট সময় : ০৫:০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / ২০৯৩ বার পড়া হয়েছে
গাজায় ইসরাইলি হামলায় হামাসের সিনিয়র কমান্ডার রায়েদ সাদের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী। জানা গেছে, এটি গত অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির পর হামাসের একজন সিনিয়র নেতার প্রথম প্রাণহানি।
সংবাদমাধ্যম আল জাজিরা রবিবার (১৪ ডিসেম্বর) এ খবর প্রকাশ করেছে।
ইসরাইলি সেনাবাহিনী শনিবার জানায়, গাজা শহরের কাছে এক হামলায় রায়েদ সাদ নিহত হয়েছেন। একই হামলায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
রোববার এক ভিডিও বিবৃতিতে হামাসের গাজাপ্রধান খলিল আল-হায়্যা সাদের হত্যার বিষয়টি নিশ্চিত করে ইসরাইলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে আক্রমণ করেছেন। তিনি মধ্যস্থতাকারী, বিশেষ করে মার্কিন প্রশাসন ও চুক্তির প্রধান গ্যারান্টার হিসেবে মার্কিন প্রেসিডেন্টকে আহ্বান জানান, ইসরাইলকে চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে।
অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে, যা কমপক্ষে ৩৮৬ জনের প্রাণহানি ঘটিয়েছে।



























