ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হাদির মাথায় গুলি করেন ফয়সাল, মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর: ডিএমপি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৫ বার পড়া হয়েছে

ব্যাটারিচালিত রিকশায় বসা ওসমান হাদিকে গুলি করেন মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি। দ্রুত ঘটনা ঘটিয়ে তাঁরা ওই মোটরসাইকেলে সেখান থেকে চলে যানছবি: সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেওয়া

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় হামলাকারী ও তার সহযোগীদের শনাক্ত করেছে পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, হামলায় জড়িত হিসেবে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ নামে দুইজনকে শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের পেছনে বসা ফয়সাল গুলি চালায় এবং আলমগীর মোটরসাইকেলটি চালাচ্ছিল।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, শনাক্ত দুইজনকে গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। তারা দেশের বাইরে পালিয়ে গেছে—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পালিয়ে যাওয়ার আশঙ্কা ঠেকাতে বিজিবি ও দেশের সব বন্দরকে সতর্ক করা হয়েছে।

তিনি আরও জানান, হাদির ওপর হামলার ঘটনায় সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে। এখন পর্যন্ত কেউ দেশত্যাগ করেছে—এমন প্রমাণ মেলেনি।

নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি। পরিবারের পক্ষ থেকে আজ মামলা না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

এদিকে হাদির ওপর গুলি চালানো ব্যক্তিকে ধরিয়ে দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিকশায় করে যাওয়ার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সন্ত্রাসী হামলার শিকার হন। একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের চালককে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হাদির মাথায় গুলি করেন ফয়সাল, মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর: ডিএমপি

আপডেট সময় : ০৬:০২:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫