ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সিইসির মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: সাদিক কায়েম

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:০০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৯ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ডাকসুর ভিপি সাদিক কায়েম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএসএম নাসির উদ্দিনের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। সিইসি হাদির ওপর হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছিলেন।

সাদিক কায়েম বলেন, “পুরো ছাত্র জনতার পক্ষ থেকে আমরা সিইসির মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। তাকে দ্রুত বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চেয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে।”

সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন সাদিক কায়েম।

সাদিক কায়েম হাদির ওপর হামলার প্রতিবাদে তিন দফা দাবি উত্থাপন করেন। তিনি বলেন, হামলার সঙ্গে জড়িত সকলকে গ্রেফতার করতে হবে, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট অর্গানগুলোকে জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং যারা গাফিলতি করেছেন তাদের বিচার করা হবে। হামলাকে সমর্থন করা কালচারাল ফ্যাসিস্টদের সামাজিকভাবে বয়কট করতে হবে।

দ্বিতীয় দাবি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকায় অভিযান চালানো এবং সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার করা।

শেষ দাবিতে সাদিক কায়েম ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার ওপর জোর দেন। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের ফেরত না দেওয়া পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক রাখা যাবে না।

এর আগে রাজধানীর গুলশানে ‘ইয়ুথ ভোটার’ অনুষ্ঠানে অংশ নিয়ে সিইসি হাদির ওপর হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে উল্লেখ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সিইসির মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: সাদিক কায়েম

আপডেট সময় : ০৫:০০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫