ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজধানীজুড়ে বিজয়ের আলোর ঝলকানি

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ৫৪ পেরিয়ে ৫৫ বছরে পা রাখলো প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে অর্জিত বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণ স্মরণে উৎসবমুখর হয়ে উঠেছে রাজধানী। বিজয় উদযাপনে রঙিন সাজ তার গলি থেকে রাজপথে।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৫৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবনে আলোকসজ্জা করা হয়। ছবি ভিডিও থেকে নেয়া

সোমবার দিবাগত রাতে (১৬ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন, গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা, সড়ক ও অলিগলি বিজয়ের আলোয় আলোকিত হয়ে ওঠার দৃশ্য চোখে ধরা পড়ে।

শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের হাতে দেখা যায় জাতীয় পতাকা। অনেককে আবার মোবাইল ফোনে এসব মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখতেও দেখা যায়।
  
বিজয় দিবস উপলক্ষে রাজধানীজুড়ে আলোর রোসনাই। ছবি সংগৃহীত
বিজয়ের প্রথম প্রহরে আতশবাজির ঝলকানিতে উজ্জ্বল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশ। আতশবাজির সঙ্গে ফানুস উড়িয়ে বিজয়ের আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। কনসার্টে সুরের মূর্ছনায় প্রকাশ পায় উচ্ছ্বাস। এ দৃশ্য দেখতে রাজু ভাস্কর্যে নানা বয়সী মানুষের ঢল নামে।

মহান মুক্তিযুদ্ধের চেতনা আর ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে বিজয় দিবস উদযাপনে অংশ নেয় তরুণ প্রজন্ম ও নানা শ্রেণির মানুষ।

এদিকে, বিজয় দিবস উদযাপনে দেশের বিভিন্ন স্থানে বিজয়ের প্রথম প্রহরে বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা ও মহানগর বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, জেলা জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
 
সব প্রতিকূলতা পেরিয়ে প্রিয় মাতৃভূমি আরও সমৃদ্ধ হবে ও এগিয়ে যাবে, বিজয় দিবসে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রাজধানীজুড়ে বিজয়ের আলোর ঝলকানি

আপডেট সময় : ০৩:৫৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫