ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন পুলিশ সুপার জামালপুরের

মোঃ আহসান হাবীব সুমন, জেলা প্রতিনিদি:
  • আপডেট সময় : ১০:৫১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ২১৯০ বার পড়া হয়েছে

আজ ১৬ ডিসেম্বর রক্তস্নাত বিজয়ের ৫৪তম বার্ষিকী ও মহান বিজয় দিবস ২০২৫। এই দিবস স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের গৌরব-স্নাত সূচনা লগ্ন এবং অকুতোভয় বাঙালির জন্য এক অবিস্মরণীয় দিন। জেলা পুলিশ, জামালপুর কর্তৃক মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে। জামালপুরে ১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা।

মহান বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে জামালপুর জেলা শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, জামালপুর।

পুলিশ সুপার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

এসময় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব ইয়াহিয়া আল মামুন সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন পুলিশ সুপার জামালপুরের

আপডেট সময় : ১০:৫১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫