ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও বিজয়ের চেতনায় নেত্রকোণায় বর্ণাঢ্য বিজয় দিবস

রানা খান, নেত্রকোনা
  • আপডেট সময় : ০৪:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ২১৫০ বার পড়া হয়েছে

মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও একটি হানাহানি-মুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

দিবসের কর্মসূচি শুরু হয় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবনের সামনে মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান-এর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক-এর নেতৃত্বে জেলা বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান-এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ এবং জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী-এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা দলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার-এর নেতৃত্বে পৌর প্রশাসন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক-এর নেতৃত্বে উপজেলা প্রশাসন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে।

সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে দেশপ্রেমের আবেগ জাগিয়ে তোলে।

সকাল সাড়ে ১০টায় পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। বেলা ১১টায় স্থানীয় পাবলিক হলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়, যেখানে তাঁদের ত্যাগ ও অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বাদ জোহর জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় মহান মুক্তিযুদ্ধে শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

দুপুর ২টায় হাসপাতাল, কারাগার, এতিমখানা ও সরকারি শিশু পরিবারে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। বিকেলে মোক্তারপাড়া মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং শিশুদের জন্য কিড্ডি কিংডম পার্কে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়। সন্ধ্যায় সরকারি ও বেসরকারি ভবনে আলোকসজ্জার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

সার্বিকভাবে, নানা আয়োজনে নেত্রকোনায় মহান বিজয় দিবস পরিণত হয় এক ঐতিহাসিক স্মরণ, উৎসব ও দেশপ্রেমের মিলনমেলায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও বিজয়ের চেতনায় নেত্রকোণায় বর্ণাঢ্য বিজয় দিবস

আপডেট সময় : ০৪:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫