ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী
সারাদেশ

সাভারে জীবনের যত্ন কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শাহানাজ পারভীন :
  • আপডেট সময় : ১২:৩৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ২৩৩৪ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে নিম্ন আয়ের মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে জীবনের যত্ন কল্যাণ সংস্থা। ১৬ ডিসেম্বর বিকেলে সাভার নামাবাজার কবিরাজপাড়া এলাকায় সংস্থাটির কার্যালয়ের সামনে প্রায় দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

 অনুষ্ঠানে জীবনের যত্ন কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জহির রায়হান সেলিমের সঞ্চালনায় এবং সভাপতি অ্যাডভোকেট শাহরিয়ার আরিফিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা কেএম শহীদুজ্জামান।

 এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ আনিসুর রহমান, দপ্তর সম্পাদক খন্দকার মুস্তাক আহমেদ, বন্ধুবর লায়ন শাকিল সরকার, এমদাদ মিয়া, অনন্ত কুমার সরকার, সুমন দাস, মানিক ঘোষ, ফরহাদ হোসেন, জীবন বণিক, ডা. আবু তালহা এবং সাংবাদিক গোলাম সারোয়ার সজলসহ সংস্থার অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গ।

 অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সামাজিক সংহতি জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 উল্লেখ্য, সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধনের জন্য আবেদনকৃত জীবনের যত্ন কল্যাণ সংস্থা সমাজ ও মানবতার কল্যাণে এবং সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে জীবনের যত্ন কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ১২:৩৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫