ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলাকে সর্বাত্মকভাবে ঘিরে ফেলা হয়েছে—ট্রাম্পের বক্তব্য

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৪৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী ট্যাংকারের ভেনেজুয়েলায় প্রবেশ ও বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় নৌবহর মোতায়েন করে ভেনেজুয়েলাকে কার্যত ঘিরে ফেলা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য জানান।

এদিকে ভেনেজুয়েলার উপকূলে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় ২ সেপ্টেম্বর চালানো দ্বিতীয় মার্কিন হামলার পূর্ণ ভিডিও প্রকাশের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সাংবাদিকদের তিনি বলেন, ভিডিওটি শীর্ষ গোপনীয় হওয়ায় জনসমক্ষে প্রকাশ করা হবে না। অভিযানের নেতৃত্বদানকারী নৌবাহিনীর অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক ব্র্যাডলির প্রশংসা করে হেগসেথ একে সন্ত্রাসী সংগঠন ও মাদক কার্টেলের বিরুদ্ধে সফল অভিযান বলে মন্তব্য করেন।

তবে ভিডিও প্রকাশ না করায় প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার। একই সঙ্গে অভিযানের প্রকৃত উদ্দেশ্য নিয়ে ভিন্ন ইঙ্গিত দিয়েছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস। ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিকোলাস মাদুরো ‘হাল না ছাড়া’ পর্যন্ত যুক্তরাষ্ট্র নৌ অভিযানে যাবে। এতে ট্রাম্প প্রশাসনের ‘মাদকবিরোধী অভিযান’ ব্যাখ্যার সঙ্গে স্পষ্ট অসঙ্গতি দেখা দিয়েছে।

এরই মধ্যে ক্যারিবীয় অঞ্চলে সামরিক মহড়া ও ভেনেজুয়েলাকে ঘিরে উত্তেজনার মধ্যে মঙ্গলবার দক্ষিণ পুয়ের্তো রিকোর একটি বন্দরে ভিড়েছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজ। পাশাপাশি ত্রিনিদাদ ও টোবাগো যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে তাদের বিমানবন্দর ব্যবহারের অনুমতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে কারাকাস।

এই প্রেক্ষাপটে ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে সব জ্বালানি সহযোগিতা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাদুরো। ভেনেজুয়েলা সরকার দাবি করেছে, এটি তেল চুরির সঙ্গে জড়িত এবং দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে।

এদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ সাইবার হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। প্রতিষ্ঠানটির দাবি, প্রশাসনিক ব্যবস্থায় বিঘ্ন ঘটলেও তেল উৎপাদন পুরোপুরি বন্ধ হয়নি। রয়টার্স জানায়, পিডিভিএসএর ওয়েবসাইট বর্তমানে অচল রয়েছে এবং তেল সরবরাহ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা এখন পর্যন্ত হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ পাননি বলে জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভেনেজুয়েলাকে সর্বাত্মকভাবে ঘিরে ফেলা হয়েছে—ট্রাম্পের বক্তব্য

আপডেট সময় : ০১:৪৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫