ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

‘চুয়াডাঙ্গায় পুকুর থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার’

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৪ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দশমী গ্রামের একটি পুকুর থেকে বুধবার দুপুরে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মরদেহের পরিচয় কামাল উদ্দিন (৬৫) হিসেবে শনাক্ত হয়েছে। তিনি দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত বিশারত আলীর ছেলে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে পুকুরে ভাসমান মরদেহটি দেখেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি আরও জানান, কামাল উদ্দিন মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং মঙ্গলবার থেকে তার পরিবারের খোঁজ মিলছিল না। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

‘চুয়াডাঙ্গায় পুকুর থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার’

আপডেট সময় : ০৩:৩১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫