শিরোনাম ::
লালবাগের প্লাস্টিক গোডাউনে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৪:৪৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ২০৯২ বার পড়া হয়েছে
পুরান ঢাকার লালবাগের একটি প্লাস্টিক গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুই ঘণ্টা ধরে ১১টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুন লাগার খবর দুপুর দেড়টায় পাওয়া গেলে প্রথম ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৫০ মিনিটে। লালবাগের দুইটি, হাজারীবাগের দুইটি, পলাশী থেকে দুইটি এবং অন্যান্য স্থানের আরও পাঁচটি ইউনিট মিলে মোট ১১টি ইউনিট আগুন নেভানোর কাজ চালায়। পাশাপাশি সিদ্দিকবাজার থেকে আরও কয়েকটি ইউনিট সমর্থন দেয়।
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
ট্যাগস :






















