ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের ট্রাভেল পাস বিষয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ট্রাভেল পাস সংক্রান্ত কোনো তথ্য এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে কূটনীতিকদের জন্য আয়োজিত অবহিতকরণ সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তৌহিদ হোসেন জানান, বাংলাদেশে ফেরার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের কাছে কোনো ট্রাভেল ডকুমেন্টের আবেদন করেননি।

বৃহস্পতিবারের সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সরকারের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের অবহিত করা হয়। এ সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানানো হবে বলে জানানো হয়। পাশাপাশি ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

দুপুর আড়াইটা থেকে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, পাকিস্তান, স্পেন, নরওয়ে, শ্রীলঙ্কা, আলজেরিয়া, ব্রুনাই, তুরস্ক, অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, ভিয়েতনাম ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের দূতাবাসের পতাকাবাহী গাড়ি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করতে দেখা যায়। এ ছাড়া জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বহনকারী গাড়িও সেখানে উপস্থিত ছিল।

পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংক্ষিপ্ত ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে উন্নয়ন অংশীদার, বিদেশি কূটনীতিক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অবহিত করেন।

তিনি বিদেশি পর্যবেক্ষক পাঠানোর জন্য কূটনীতিকদের আহ্বান জানান এবং জানান, সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক ও সচেষ্ট রয়েছে।

ব্রিফিংয়ে ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের প্রায় ৪০ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

তারেক রহমানের ট্রাভেল পাস বিষয়ে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৬:০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫