ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী
সারাদেশ

বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সাভারের বিরুলিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাইফুল ইসলাম শাওন:
  • আপডেট সময় : ০৭:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ২১৩৫ বার পড়া হয়েছে

সাভারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বিরুলিয়া ইউনিয়নে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুর রহমান, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীনুর রহমান, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন এবং বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মনিরুল হক।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আয়োজক মোঃ আনোয়ার হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা আজ দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”

তিনি আরও বলেন, বিএনপি সবসময় দেশ, জনগণ ও গণতন্ত্রের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়া এবং বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদুল হাসান আলাল-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সাভারের বিরুলিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫