ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

ওসমান হাদির মৃত্যু: ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ 

সাইফুল ইসলাম শাওন:
  • আপডেট সময় : ০২:২৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / ২১৭৭ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করর বিক্ষোভ করছে ঢাকার সাভারের স্থানীয় এনসিপি নেতাকর্মীসহ স্থানীয় ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে শতাধিক এনসিপি নেতাকর্মী ও স্থানীয় ছাত্র-জনতা মহাসড়কের পাকিজা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে রাত ১১ টা ৫০ মিনিটের দিকে মহাসড়কের উভয় লেনে সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কের উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রায় ৫০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখার পর রাত ১২ টা ৪০ মিনিট নাগাদ ১০ মিনিটের জন্য মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

এরপর রাত ১ টায় আবারো মহাসড়কের উভয় লেন অবরোধ করা হয়।

এসময় আন্দোলনকারীদের হ্যান্ড মাইকে ‘আওয়ামীলীগের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও’ শহীদ হাদির রক্তে কেনা দেশটা কারো বাপের না’, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর, সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

রাত ১ টা ৪৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনকারীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

ওসমান হাদির মৃত্যু: ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ 

আপডেট সময় : ০২:২৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫