ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যার প্রতিবাদে জামালপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বিক্ষোভ

মোঃ আহসান হাবীব সুমন, জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / ২২৩৩ বার পড়া হয়েছে

সারা বাংলাদেশের নেয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যার প্রতিবাদে জামালপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিট থেকে জামালপুর রেলওয়ে স্টেশনের গেটপাড় এলাকায় রেললাইনের পাশে গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৮০ থেকে ১০০ জন স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র জনতা এ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভের ফলে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে থানাধীন বনপাড়া কবরস্থান নামক এলাকায় প্রায় ৪০ মিনিট দণ্ডায়মান অবস্থায় আটকে থাকে।

পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা পুলিশের যৌথ মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিক্ষোভকারীরা রেললাইন থেকে সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এরপর তিস্তা এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা পুনরায় শুরু করে।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় কোনো অপ্রীতিকর ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যার প্রতিবাদে জামালপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বিক্ষোভ

আপডেট সময় : ০৮:২৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫