ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হাতিরঝিলে খাদ্যে বিষক্রিয়ায় দুই সহোদরের মৃত্যু

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৭ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়ারলেস মোড় এলাকা থেকে এক ভাই ও এক বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (২১ ডিসেম্বর) সকালে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহতরা হলেন মোসলে উদ্দিন চৌধুরীর মেয়ে আফরিদা চৌধুরী (১০) ও ছেলে ইলহাম চৌধুরী (১)। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানায়। পরিবারটি বর্তমানে হাতিরঝিলের ওয়ারলেস মোড় এলাকার ৯১ নম্বর এসএইচএস টাওয়ারের একটি বাসায় বসবাস করছিল।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় বাবা-মা ও দুই সন্তান একসঙ্গে খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। পরদিন শনিবার সকালে আফরিদা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় রাসমুন হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেয়ের মরদেহ বাসায় আনার পর ছোট ছেলে ইলহামও বমি করতে শুরু করে। পরে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ওই ভবনের নিচে গ্যারেজে রাখা একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, শিশুদের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। একই খাবার খেয়ে তাদের বাবা-মাও অসুস্থ হয়ে পড়েছিলেন, তবে চিকিৎসা শেষে তারা সুস্থ হয়েছেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার কারণে শিশু দুটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খাবারটি বাসায় রান্না করা হয়েছিল নাকি বাইরে থেকে আনা হয়েছিল—সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হাতিরঝিলে খাদ্যে বিষক্রিয়ায় দুই সহোদরের মৃত্যু

আপডেট সময় : ১২:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫