ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

আগুনে পুড়িয়ে হত্যা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ২১০৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগুন দিয়ে মানুষ পুড়ানো এবং প্রতিষ্ঠান জ্বালানো একটি গর্হিত কাজ, যা সরকার কখনও বরদাস্ত করবে না।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, তবে সব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা সব সময় সহজ নয়।”

ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনাকে তিনি অত্যন্ত নিন্দনীয় আখ্যায়িত করেন এবং বলেন, “রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এ ধরনের ঘটনা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। মদকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায় ১৮ ডিসেম্বর রাতে দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়া হয়। এই ঘটনার সঙ্গে যুক্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

একই রাতে প্রথম আলো ও ডেইলি স্টারের প্রধান কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আগুনে পুড়িয়ে হত্যা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ০২:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫