ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ফায়ারিং প্রশিক্ষণ শেষে বাস দুর্ঘটনায় ১২ আনসার সদস্য আহত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯৬ বার পড়া হয়েছে

আনসারের লোগো

ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলা এলাকায় বাস দুর্ঘটনায় রোববার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে অন্তত ১২ আনসার সদস্য আহত হয়েছেন।

জেলা আনসার ক্যাম্পের সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ হারুন রশীদ জানান, সকালে শহরবাইপাস জেলা আনসার ক্যাম্পে ফায়ারিং প্রশিক্ষণ শেষে ৩৫ জন আনসার সদস্য সুহিলপুরে যাওয়ার জন্য দিগন্ত পরিবহনের একটি লোকাল বাসে ওঠেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পৈরতলা এলাকায় নির্মাণাধীন উড়ালসেতুর একটি পিলারে ধাক্কা দেয়।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসক ডা. নাজমুল হক জানান, আহতদের মধ্যে হৃদয় নামে এক আনসারের অবস্থা গুরুতর, তার শরীর ও বুকে আঘাত লেগেছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফায়ারিং প্রশিক্ষণ শেষে বাস দুর্ঘটনায় ১২ আনসার সদস্য আহত

আপডেট সময় : ০২:৫৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫