ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের বিষয়ে ভারতের প্রতিক্রিয়া প্রকাশ।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ২১২৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, কিছু গণমাধ্যম এই ঘটনাকে নিয়ে বিভ্রান্তিকর খবর প্রচার করছে।

রোববার (২১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

রণধীর জয়সওয়াল বলেন, শনিবার (২০ ডিসেম্বর) প্রায় ২০–২৫ জন তরুণ বাংলাদেশ হাইকমিশনের সামনে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যার প্রতিবাদে স্লোগান দেন এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তবে কোনো সময় হাইকমিশনের নিরাপত্তা ভেঙে প্রবেশের চেষ্টা বা কোন সমস্যা তৈরি হয়নি।

তিনি আরও জানান, ঘটনাস্থলে থাকা পুলিশ কয়েক মিনিটের মধ্যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন। এই ঘটনার দৃশ্যমান প্রমাণ জনসমক্ষে উপলব্ধ।

রণধীর জয়সওয়াল বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারতের ভূখণ্ডে থাকা সব বিদেশি মিশন ও কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির প্রতি ভারত নিবিড়ভাবে নজর রাখছে। ভারতীয় কর্মকর্তারা নিয়মিতভাবে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ভারতের গভীর উদ্বেগ জানানো হয়েছে। এছাড়াও দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বানও জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের বিষয়ে ভারতের প্রতিক্রিয়া প্রকাশ।

আপডেট সময় : ০৩:৫৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫