ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

থানায় যুবলীগ নেতাকে ছাড়াতে বিএনপি নেতার আগমন, সংঘর্ষে ২ সাংবাদিক আহত।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:২১:১১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ২০৯১ বার পড়া হয়েছে

সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম সরদার। সংগৃহীত ছবি

শরীয়তপুরের ভেদরগঞ্জে সখিপুর থানায় দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নেতা ও তার সহযোগীরা পুলিশ হেফাজতে থাকা একজন যুবলীগ নেতাকে ছাড়াতে না পারায় সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাত সখিপুর থানার চত্বরে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন: দৈনিক নয়াদিগন্তের মাল্টিমিডিয়া রিপোর্টার রাসেল শিকদার এবং এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি রুহুল আমীন জুয়েল। তাদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

পুলিশ ও সাংবাদিক সূত্রে জানা গেছে, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় উত্তর তারাবুনিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেনকে আটক করা হয়। তাকে ছাড়া দিতে বিএনপি নেতা মাজহারুল ইসলাম সরদার ও তার সহযোগীরা থানায় যান। পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো ছাড় দেয়নি। সেই সময় পেশাগত দায়িত্বে থাকা সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের ওপর হামলা চালানো হয় এবং মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করা হয়। পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শরীয়তপুর ইলেকট্রনিক জার্নালিস্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সদস্য সচিব নুরুল আমিন রবিন বলেন, “সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। পেশাগত দায়িত্ব পালনকালে যদি রাজনৈতিক সন্ত্রাসের শিকার হতে হয়, তা খুবই উদ্বেগজনক। আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”

জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, “যদি দলের কেউ বেআইনি তৎপরতায় জড়িত থাকে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের ওপর হামলার আমি নিন্দা জানাই।”

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন বলেন, “অ্যাটকৃত যুবলীগ নেতাকে ছাড়াতে এসে বিএনপি নেতা চাপ সৃষ্টি করেন। সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

থানায় যুবলীগ নেতাকে ছাড়াতে বিএনপি নেতার আগমন, সংঘর্ষে ২ সাংবাদিক আহত।

আপডেট সময় : ০৪:২১:১১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫