ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজশাহী জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ তিনজন গ্রেপ্তার।

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৫:৪৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ২১০১ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

রাজশাহীর দুর্গাপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সহসভাপতি শিমুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য দুজন হলেন পানানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লোকমান আলী প্রাং (৬৩) এবং দুর্গাপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল (২৫)।

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট দুর্গাপুর উপজেলা মেডিক্যাল মোড় এলাকায় ১৫০–২০০ জন আওয়ামী লীগের নেতাকর্মী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এ সময় তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। এ ঘটনায় চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর থানায় মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযান চলছে। এই অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রাজশাহী জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ তিনজন গ্রেপ্তার।

আপডেট সময় : ০৫:৪৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫