শিরোনাম ::
খুলনায় এনসিপি বিভাগীয় আহ্বায়ককে গুলি
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ২০৮৮ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার (৪৩) গুলিবিদ্ধ হয়েছেন।
আজ বেলা পৌনে ১২টার দিকে খুলনা মহানগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিটি তার মাথায় লাগে।
আশঙ্কাজনক অবস্থায় মোতালেব শিকদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
ট্যাগস :




























