ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শহীদ হাদি হত্যার বিচার ট্রাইব্যুনালে হবে: আইন উপদেষ্টা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • / ২১০৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি জানান, ‘শহীদ হাদির হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট জমা হওয়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন হবে।’

এদিকে হাদির হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে ‘শহীদ হাদি চত্বরে’ সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডকে তুচ্ছতাচ্ছিল্য করছে।

সংগঠনটি দাবি করেছে, বিচারে ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠন করা এবং তদন্তের প্রয়োজনে এফবিআইকে যুক্ত করতে হবে।

এর আগে, ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে দুর্বৃত্তরা গুলি করলে তাকে ঢাকা মেডিকেল কলেজ ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান। মরদেহ ১৯ ডিসেম্বর দেশে আনা হয় এবং পরদিন ময়নাতদন্ত শেষে জানাজার আয়োজন করা হয়। হাদির মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শহীদ হাদি হত্যার বিচার ট্রাইব্যুনালে হবে: আইন উপদেষ্টা

আপডেট সময় : ০২:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫